Logo
Logo
×

নগরের বাইরে

আরো একটি পানির পাম্পের উদ্বোধন করলেন কাউন্সিলর বাবু

Icon

প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:২২ এএম

আরো একটি পানির পাম্পের উদ্বোধন করলেন কাউন্সিলর বাবু
Swapno

শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডে খাবার পানি সরবারহে আরো একটি পানির পাম্প বসিয়েছেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। এর আগে ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানি সংকট নিরসনে বিভিন্ন স্থানে পানির পাম্প বসানো হয়েছিল কাউন্সিলর বাবুর উদ্যোগে। 

 

কাউন্সিলর আব্দুল করিম বাবুর নিজ অর্থায়নে ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন পানির পাম্পটি বসানো হয়েছে। 


শুক্রবার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের দিয়ে পাম্পটির উদ্বোধন করেন কাউন্সিলর বাবু। এসময় কাউন্সিলর বাবু বলেন, পাইকপাড়া বড় কবরস্থানে নতুন আরো একটি পানির পাম্প বসানো হল। আশা করি এখন পানির আর সমস্যা হবে না। 


পাইকপাড়া বড় কবরস্থানে অযু করার স্থান ও বাথরুম তৈরি করা হয়েছে। পাইকপাড়া বড় কবরস্থানের সামনে যে জলাবদ্ধতা রয়েছে সেখানে নতুন করে ড্রেনের কাজ চলমান আছে তাই সাময়িক সমস্যার জন্য ক্ষমা চাচ্ছি । 


ড্রেন হওয়ার আগ পর্যন্ত মটরের মাধ্যমে পানি সরানোর কাজ চলমান আছে। আশা করি দুই দিনে মধ্যে পানি কমে যাবে। আর আগামী কাল থেকে ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে হাত ধোয়ার জন্য হ্যান্ডওয়াস ও পানির ব্যবস্থা করা হবে ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন