Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জুমআর নামাজে করোনাভাইরাস সচেতনতায় কামরুল ফারুক

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:৫৪ পিএম

সিদ্ধিরগঞ্জে জুমআর নামাজে করোনাভাইরাস সচেতনতায় কামরুল ফারুক
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক মসজিদে জুমআ নামাজে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।

 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে আদমজী বাস স্ট্যান্ড জামে মসজিদে জুমআর নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন তিনি।

 

ওসি কামরুল ফারুক বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দিনদিন বেড়েই যাচ্ছে। করোনা আতঙ্ক কাটাতে বিভিন্ন ধরনের নিয়ম মেনে চলতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে হাত-পা ধোয়ার বিষয়টি। কারণ বাইরে থেকে ঘুরে এসে অন্তত হাতের কনুই ও পায়ের হাঁটু পর্যন্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

 

তিনি আরও বলেন, হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করতে হবে। তবে অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে সবাইকে। ইথাইল অ্যালকোহল দিয়ে বানানো হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত-পা ধুলে কার্যকর হবে। 

 

হাত ধোয়ার সাথে সাথে বিশুদ্ধ পানি পান করার জন্য আহ্বান জানিয়ে সবাইকে জনসমাগম থেকে এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন