সিদিদ্ধরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টায় উপ-পরিদর্শক (এসআই) মোশরফ হোসেন সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ^রী সড়কের জালকুড়ি সিমা ডাইংয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো- ঢাকার ডেমরা থানার বক্সনগর শান্তিধারা এলাকার মৃত সমির উদ্দিনের ছেলে মজনু মিয়া, জহিরুল হকের ছেলে নুরে আলম ওরফে মিতুল এবং ফজলুল হকের ছেলে অহিদুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাদেরকে জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ ) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়।


