Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি নেতা শিশিরের পিতা আমিন উদ্দিন আর নেই

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:২৯ পিএম

বিএনপি নেতা শিশিরের পিতা আমিন উদ্দিন আর নেই
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা মহিউদ্দিন শিশিরের পিতা হাজী আমিন উদ্দিন (৮০) আর নেই (ইন্নালিল্লাহি....রাজিউন)।


শুক্রবার (২০ মার্চ ) সকাল সাড়ে ১১ টায় বন্দরের সাবদী আইছতলা এলাকায় তাঁর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর সাবদী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে মোহনপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।


জানাজায় অংশগ্রহণ করেন, মহানগর বিএনটির সহসভাপতি এ্যাড.শাখাওয়াত হোসেন খান, জেলা মৎসজীবি দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, আওয়মী লীগ নেতা আক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন