Logo
Logo
×

নগরের বাইরে

সোনাকান্দা কবরস্থান রোডের আরসিসি ঢালাই উদ্বোধন 

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:২৫ পিএম

সোনাকান্দা কবরস্থান রোডের আরসিসি ঢালাই উদ্বোধন 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরের সোনাকান্দা কবরস্থান শাখা রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০মার্চ) সকাল ১১টায় এ কাজের উদ্বোধন করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। 


এ সময় কাউন্সিলর হান্নান সরকার বলেন, মেয়র সেলিনা হায়াৎ আইভির নির্দেশে উন্নয়ন কাজ চলছে চলবে। আমরা জনপ্রতিনিধি আমাদের বসে থাকলে চলবেনা। প্রাণঘাতি করোনাভাইরাস আতঙ্কে মানুষ আজ দিশেহারা হয়ে যাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনি একটু সচেতন থাকেন, ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর কাছে এ মহামারী থেকে পরিত্রাণ পেতে ফরিয়াদ করেন। দেখবেন আল্লাহ বান্দার কথা শুনবে। 


প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের তদারকি করছেন রত্না এন্টার প্রাইজ ও মুনিয়া এন্টার প্রাইজ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন