বন্দর (যুগের চিন্তা ২৪) : চকলেটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে বলাৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে শিশুটির মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।এর আগে বুধবার (১৮ মার্চ) দুপুরে বন্দর থানার হরিপুর এলাকার আবু মিয়ার ভাড়াটিয়া ঘরে বলাৎকারে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার দিন গত ১৮ মার্চ (বুধবার) আমার স্বামী কাজে চলে যাওযার পর আমি সাংসারিক কাজে ব্যাস্ত থাকি। ওই দিন দুপুরে আমার সন্তান আমাদের বাড়ি সামনে খেলা করছিল। দুপুর ২টায় একই এলাকার ইউসুফ মিয়ার ছেলে রাকিব (১৮) চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের ভাড়াটিয়া ঘরে নিয়ে যায়। পরে রাকিব শিশুটিকে পূর্বক বলাৎকার করে। ওই সময় শিশুটি চিৎকার করলে আশে-পাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে আসলে রাকিব দরজা খুলে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বলাৎকারের ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রেখেছি।


