বন্দর (যুগের চিন্তা) : বন্দরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যববসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ র্মাচ) রাতে বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ সুজন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলো-বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মিজানুর রহমানের ছেলে জিসান (২০) ও একই এলাকার সুজনের বাড়ি ভাড়াটিয়া নূরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৪৩)।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাজু মন্ডল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। আটককৃতদের শুক্রবার (২০মার্চ) দুপুরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।


