Logo
Logo
×

নগরের বাইরে

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করেছে বন্দর থানা পুলিশ 

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ১০:০৮ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করেছে বন্দর থানা পুলিশ 
Swapno

বন্দর (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড ও বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গঠন করেছে বন্দর থানা পুলিশ। সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ১ জন করে কাউন্সিলর ও ১ জন করে পুলিশ পরিদর্শক অথবা থানা বা ফাঁড়ি উপ-পরিদর্শকসহ স্বস্ব ওয়ার্ডে সমাজ সেবকদের সমন্বয়ে এ প্রতিরোধ কমিটি গঠন করা হয়। 


শুক্রবার (২০ র্মাচ) দুপুরে বন্দর প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদেরকে এ তথ্য জানান বন্দর থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম। 


মো. রফিকুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড থেকে ৮ জন, ২০ নং ওয়ার্ড থেকে ৮জন, ২১ নং ওয়ার্ড থেকে ৭ জন, ২২ নং ওয়ার্ড থেকে ৮ জন, ২৩ নং ওয়ার্ড থেকে ৮ জন, ২৮ নং ওয়ার্ড থেকে ৭ জন, ২৫  নং ওয়ার্ড থেকে ৮ জন, ২৬ নং ওয়ার্ড থেকে ৭ জন ও ২৭ নং ওয়ার্ড থেকে ৮ জনকে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিতে অন্তঃভূক্ত করা হয়। এ ছাড়াও বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে মদনপুর ইউনিয়ন পরিষদ থেকে ৮ জন, ধামগড় ইউনিয়ন থেকে ৮ জন, মুছাপুর ইউনিয়ন থেকে ৮ জন, বন্দর ইউনিয়ন থেকে ৮ জন ও কলাগাছিয়া ইউনিয়ন থেকে ৮ জনের নাম প্রতিরোধ কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়।


যারা কমিটিতে রয়েছেন তাদের দায়িত্ব থাকবে তাদের নিজ নিজ এলাকা গুলোতে ভালোভাবে খোঁজ খবর রাখা। এলাকাতে কেউ বিদেশ থেকে আসলে সাথে সাথে ওয়ার্ডের পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন