বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ র্মাচ ) বিকেলে বন্দরের নবীগঞ্জ এলাকায় জনসেচতনতামূলক সভার আয়োজন করে বন্দর নাগরিক কমিটি (বনাক)।
জবরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. শহিদুল্লাহ মাস্টার।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা নূর হোসেন, সাংবাদিক আতাউর রহমান, এড. জাকির উদ্দিন সেলিম, সাংবাদিক নাসির উদ্দিন, লতিফ রানা, সেলিনা মাহমুদ মাসুমা, সালাউদ্দিন, আরিফুল ইসলাম, মোহাম্মদ হহুদা, দেলোয়ার হোসেন, ফারুক হাসান জনী প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনায় ছিলেন নাগরিক কমিটি সাধারন সম্পাদক কবির সোহেল। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


