সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁয়ে একটি পিকাপ ভ্যানে তল্লাসী চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবাসহ জাহিদ হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মর্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেকপোস্টের আষাঢিয়ার চর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদ হাসান মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর এলাকার করিম শেখের ছেলে।
সোনারগাঁ থানার এসআই আসিক ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রামগামী একটি পিকাপ ভ্যানে তল্লাসী চালিয়ে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ হাসাস (৩০) নামের একজনকে আটক করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রিকাপ ভ্যানে থাকা ২ জন পালিয়ে যায়।


