সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় (চিটাগাং রোড) এলাকায় অবস্থান নিয়ে জনসাধারণকে সমাগম না হতে এবং কোন কাজ ব্যতিত বাইরে অবস্থান না করতে অনুরোধ করে মাইকিং করে র্যাব। এ সময় সকলকে বাড়ি ফিরে যেতে অনুরোধ করা হয়।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে জনসমাগম না করতে সরকারি নির্দেশনা রয়েছে। আমরা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কেন্দ্রীয় নির্দেশনা মেনে জনসমাগম না করতে সচেতন করতে মাঠে রয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মানুষকে কোন কাজ ছাড়া বাইরে না থাকতে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এটি তাদের নিজেদের বেঁচে থাকা ও করোনা আক্রান্ত হবার ঝুঁকি থেকে বেঁচে থাকার জন্য। আমরা মনে করি নারায়ণগঞ্জবাসী সচেতন এবং তারা এ নির্দেশনা অতি দ্রুত মেনে বাড়ি ফিরে যাবেন। নিজে বাঁচুন পরিবারকে বাঁচান ও দেশকে বাঁচান।
এসময় র্যাব ১১ এর সহকারী পুলিশ নাজমুল হাসানসহ বিপুল সংখ্যক র্যাব সদস্য উপস্থিত ছিলেন ।


