Logo
Logo
×

নগরের বাইরে

আাড়াইহাজারে ১৪ দিন সভা সমাবেশ ও লোক সমাগম নিষিদ্ধ : ওসি নজরুল

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৬:৩১ পিএম

আাড়াইহাজারে ১৪ দিন সভা সমাবেশ ও লোক সমাগম নিষিদ্ধ : ওসি নজরুল
Swapno

আড়াইহাজার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে আগামী ১৪ দিন আড়াইহাজার উপজেলার কোথাও সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়েসহ যে কোনো ধরনের লোক সমাগমের ওপর সরকার নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। উপজেলার সকল সম্মানিত নাগরিকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এ নির্দেশনা মেনে চলবেন। 


শুক্রবার (২০ মার্চ) আড়াইহাজার পৌরসভা বাজার জামে মসজিদে জুমার নামাজের আগে এক বক্তব্যে এ অনুরোধ করেন তিনি।


নজরুল ইসলাম বলেন, এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা রয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ আসুন আমরা সবাই মিলে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসি। যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকি। কিছুক্ষণ পর পর সাবান ও স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। 


তিনি আরও বলেন, বিদেশ থেকে যারা এরই মধ্যে দেশে ফিরেছেন। তারা অব্যশই ১৪ দিন বিশ্রামে থাকবেন। লোকালয়ে আসবেন না। আপনার বাড়ির পাশে কেউ বিদেশ থেকে এসে থাকলে আমাদের অবহিত করুন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পরে দেশবাসীকে হেফাজত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন