যুগের চিন্তা রিপোর্ট : অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জ ডিবি’র অফিসার ইনচার্জ (পূর্ব) একেএম এনামুল কবির জানান, অতিরিক্ত পুলিশ সুপারের (ডিবি) নির্দেশে মোস্তফা রহমানের নেতৃত্বে মাদক ও পতিতা ব্যবসায়ীদের তল্লাশি অভিযান শুরু করা হয়। নারাণয়গঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকা থেকে পুরুষ ও নারীসহ অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ পুরুষ ও ৭ জন নারী। মামলা দায়ের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।


