Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ৮ ব্যবসায়ীকে জরিমানা

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ১০:৪৫ পিএম

রূপগঞ্জে ৮ ব্যবসায়ীকে জরিমানা
Swapno

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে ভ্রুাম্যমান আদালত বসিয়ে মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৮ ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ইএনও মমতাজ বেগম। 

বৃহস্পতিবার তাঁত বাজারে বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত চলে এ ভ্রুাম্যমান আদালত। অভিযান পরিচালন সাথে থাকেন  ভুমি সহকারী কমিশনার মোঃ তরিকুল ইসলাম ও ভুলতা ফাঁড়ির নূর-ই আলম সিদ্দিকি। 

ভুলতা এলাকার তাঁত বাজারের ৭টি মুদি দোকানে ও একটি হোটেলে এ জরিমানা করা হয়। মূল্য তালিকা না থাকায় ৫ মুদি ব্যবসায়ীকে ৫ হাজার করে ও দুই মুদি ব্যবসায়ীকে ১ হাজার ও ২ হাজার করে মোট ২৮হাজার টাকা জরিমানা করেন। 

এ ছাড়াও পানসি হোটেলে পরিবেশ স্বাস্থ্যসম্মত না থাকায় তাদেরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় ইএনও সবাইকে বর্তমান বাজারে খাদ্যদ্রব্য কৃতিমভাবে সংকট সৃষ্টি না করার অনুরোধ করেন এবং প্রয়োজনের বেশী খাদ্যদ্রব্য না কিনতে অনুরোধ করেন। 

তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক হলো করোনা ভাইরাস। এই ভাইরাস থেকে সকলকে মুক্ত রাখতে একই যায়গা বেশী লোকসমাগম হতে নিশেধ করেন। এছাড়াও রূপগঞ্জের কোথাও কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগি থাকলে তাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন