সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সন্ত্রাসী কায়দায় নির্মাণ কাজ করায় বন্ধ করে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের নাসিক ২নং ওয়ার্ড মিজমিজি খোদ্দঘোষ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এসময় বিরোধ পূর্ণ জমিতে যদি হাইকোর্টের আদেশ অমান্য করে জমিতে নির্মাণ কাজ করা হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে জানায় পুলিশ।
জানাগেছে, মিজমিজির নুরু ইসলামের সাথে আব্দুল আউয়ালের মিজমিজি খোদ্দঘোষ পাড়া মৌজায় খতিয়ান নং ১৩৪ এস এ নং ৪৮৪ দাগে ৮৪ শতাংশ জমি নিয়ে আদালতে মামলা হয়েছে। এ মামলায় নুরু ইসলাম পক্ষে রায় দেন আদালত।
এ ঘটনায় আব্দুল আউয়াল হাইকোর্টে দেওয়ানি রিভিশন দাখিল করে। বর্ণিত দেওয়ানী রিভিশন নং ২১/২০১৮। হাইকোর্ট উক্ত জমিতে কোন কাজ না করতে আদেশ দেন। কিন্তু আব্দুল আউয়াল গংরা আদলতের আদেশ অমান্য করে সন্ত্রাসী দিয়ে জোরে জমি দখল করে নির্মাণ কাজ করে।
এ খবরের সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। যদি আদালতের আদেশ না মানা হয় তাহলে আইনগত ব্যবসা গ্রহণ করা হবে বলে জানান।


