বন্দর প্রতিনিধি : বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরোধ চরম আকাড় ধারন করেছে। এমন কথা জানিয়েছেন তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা। একই ওয়ার্ডে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী পৃথক উদযাপন কমিটি গঠন করায় অন্তঃকোন্দল প্রকাশ্যে রুপ ধারন করেছে।
বন্দরে ৯টি ওয়ার্ডে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন প্রসঙ্গে মহানগর আওযামীলীগের যুগ্ম সম্পাদক জি.এম আরমান জানান, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক এডঃ খোকন সাহা শাহ নিজামকে সিদ্ধিরগঞ্জ আহসান হাবিবকে নারায়নগঞ্জ সদর ও আমাকে বন্দরে উদযাপন কমিটি করার দায়িত্ব দেন।
সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশ অনুযায়ী আমি বন্দরে সবাইকে নিয়ে একটি মিটিং করি। এবং সবার সম্মতি ক্রমে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ ওসমান গনীকে আহবায়ক ও মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ¦ আবেদ হোসেনকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু শতজন্ম বার্ষিকী উদযাপন কমিটি ঘোষনা করি। সে সাথে ১৯ নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ড পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে একজনকে আহবায়ক ও একজনকে সদস্য সচিব করে ৬৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়। এখানে কারও কমিটি করার কোন বৈধতা নেই।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির অপর আহবায়ক ও মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা জানান, ঝাকঝমক পূর্ন ভাবে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন করার জন্য আমরা একটি উদযাপন কমিটি ঘোষনা করেছি।
যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা উদযাপন কমিটি করতে পারে। এর বেশী কিছু নেই। আমাদের মধ্যে কোন বিবেদ নেই।


