Logo
Logo
×

নগরের বাইরে

কাশিপুর মধ্যনরসিংপুরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বাষিকী পালন

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০১:৫৩ এএম

কাশিপুর মধ্যনরসিংপুরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বাষিকী পালন
Swapno
স্টাফ রিপোটার :ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বাষিকী পালন করেছে কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা নেতাকর্মীরা মিলাদ, দোয়া ও বিশাল আকারের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। 
 
 উদযাপন উপলক্ষে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দেগে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়েছে। ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির তত্বাবধানে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল। 
 
মঙ্গলবার (১৮ মার্চ) কাশিপুরের মধ্যনরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন। 
 
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সেলিম মিয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, হাজী উজির আলী স্কুলের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরীয়তউল্লাহ বাবু, মধ্য নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনির হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সস্পাদক খবির উদ্দিন খোকন, সহসভাপতি মনির, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, মশিউর রহমান দুলাল, যুবলীগ নেতা শরীফ হোসেন, নজরুল ইসলাম, জামান, সাইদুর, আক্তার, আবুল কাশেম, নাসির, বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন