Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফতুল্লা পাইলট স্কুলের ১০০ বৃক্ষরোপণ

Icon

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০১:৪৬ এএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ফতুল্লা পাইলট স্কুলের ১০০ বৃক্ষরোপণ
Swapno

ফতুল্লা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ সকালে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের বিভিন্ন স্থানে ১০০ গাছ রোপণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন, স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আফরোজা, শিফট ইনচার্জ শারমিন সুলতানা সাথী, শিক্ষক আবু সাইদ, হাবিবুর রহমান, রুহুল কবির, মোঃ মজিবর রহমান, শারফিন সিদ্দিকা, সাহিদা আক্তার, গুণময় ভট্টাচার্য, নিপা আক্তার, শাহিনা সুলতান, রতন কুমার কর্মকার, নজরুল ইসলাম ও আব্দুর রহমান প্রমুখ।

 

এসময় ফরিদ আহমেদ লিটন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আমরা নতুন করে কাজ করার শপথ গ্রহণ করছি। বঙ্গবন্ধুকে জানতে হলে, বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন