বন্দরে আল আরাফা ইসলামী ব্যাংকের বঙ্গবন্ধুর শতজন্মবার্ষিকী পালন
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৯:৩০ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড বন্দর শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর শতজন্ম বার্ষিকী পালন করেছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় ব্যাংকের শাখা কার্যালয়ে কেক কেটে ও দোয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী পালন করেন।
বন্দর শাখার ব্যবস্থাপক ও এসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা প্লে-কার্ড নিয়ে সারিবদ্ধভাবে পতাকা নেড়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কর্মকর্তা মো. মাহবুবুল হক, মেহেদী হাসান, মো. সাইফুল ইসলাম লিটন, নাজমুল হুদা, ইমরান চৌধুরী, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম সোহেল, আজিম, ফারুক ও নাজমুল কবির প্রমুখ।


