১৯ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালন
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৯:২৮ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে নাসিক ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ র্মাচ) রাত ৮টা স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ¦ ফয়সাল মোহাম্মদ সাগর, মহানগর আওয়ামীলীগ নেতা ও বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন, মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খায়ের, ইসলামপুর জামে মসজিদ কমিটি সভাপতি হাজী মাছুম, জাপা নেতা অখিল উদ্দিন, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হাজী মানিক মাহামুদ, আক্তার মানিক , ইইসুফ বাবু, মুকুল, মদনগঞ্জ পিএম রোড ৫পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মিঠু, সমাজ সেবক হাজী সফি উদ্দিন নাবু, শ্রমিক নেতা মিল্লাত হোসেন, আক্তার, আসাদ, আওয়ামী লীগ নেতা সেলিম, ১৯ নং ওয়ার্ডের সচিব সাখাওয়াত হোসেন রিয়াদ, যুবলীগ নেতা জাহাঙ্গীরসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


