নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম
বন্দর (যুড়ের চিন্তা ২৪) : বন্দরে নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। বুধবার (১৮ র্মাচ) দুপুরে স্কুল কর্তৃপক্ষের কাছে মনোনয়ন পত্র জমা দেন আগ্রহী প্রার্থীরা।
স্কুল কমিটির নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ৪/৫জন অভিভাবক প্রতিনিধি মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই, ২২ মার্চ প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। নির্বাচনে এবং ভোটগ্রহণ হবে ৩ এপ্রিল।


