বঙ্গবন্ধু আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন : ভিপি বাদল
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৯:২১ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বঙ্গবন্ধু আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। বঙ্গবন্ধুর কারণে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি সুন্দর মানচিত্র পেয়েছি। তার অবদানের কথা আমি বলে শেষ করতে পারব না।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সারা বাংলাদেশে উন্নয়নের চিত্র আজ দৃশমান। আপনারা যেখানে যাবেন সেখানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র আপনাদের নজরে পরবে। আমি বঙ্গবন্ধু ও আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাসহ তার সহপরিবারের জন্য দোয়া কামনা করছি।
মঙ্গলবার (১৭ র্মাচ ) দুপুরে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় জাতির জনকের শততম জন্ম বার্ষিকী মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বন্দর থানা যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগ নেতা হাজী আলতাফ হোসেন, মো. নাসির, রফিকুল ইসলাম, আবু সাঈদ, সনোয়ার হোসেন, সবুজ, পনির হোসেন, কবীর হোসেন মনিরুল ইসলাম ও আশাদুল্লাহ প্রমুখ।


