স্টাফ রিপোর্টার :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী ও মজিব শতবর্ষ উপলক্ষ্যে হাজী গিয়াসউদ্দিনের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটার আয়োজন করা হয়।
বুধবার (১৮মার্চ) বিকেল ৪ঘটিকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লায় কুতুবআইল ব্যাংকের মোড় উপজেলা গেইটে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাজী গিয়াসউদ্দিনের উদ্যোগে ও সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী বাবু চন্দন শীল। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সদস্য লুৎফর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহীন আলম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ফ্রেন্ডস্ সার্কেল ফতুল্লার সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুজিবুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, মহিলা সম্পাদক রোকসানা আক্তার শিলা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান নিহাদ, তাঁতীলীগ নেতা আবুল কালাম, যুবলীগ নেতা পলিন,হারুন, নাহিদ সহ আ. সালাম, মিজানুর রহমান, শরীফ, কালাম, জুয়েল প্রমুখ।


