যুগের চিন্তা ২৪ : মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র মো. ফারুক হোসেন। দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে সে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডা. আবদুল মালেক ও ডা. মাহবুবের চিকিৎসাধীন আছে। সময়মত উন্নত চিকিৎসা না হলে তার জীবন নাশের আশংকা রয়েছে।
বর্তমানে তার চিকিৎসার জন্য ছয় লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা তার অসহায় বাবা-মায়ের পক্ষে সম্ভব নয়। তাই সমাজের বিত্ত্ববান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের প্রতি মো. ফারুক হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের অনুরোধ জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা- ‘পারুল’ সঞ্চয়ী হিসাব নং ৩৪০২২৩৭৬ সোনালী ব্যাংক, নবীগঞ্জ শাখা, বন্দর, নারায়ণগঞ্জ। বিকাশ-০১৯১৩১৯৪৫৯৪ ও ০১৮৭৭৪০১৬০৯।


