Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসীদের হামলা, নারীকে মারধর

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৮:২৩ পিএম

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে সন্ত্রাসীদের হামলা, নারীকে মারধর
Swapno

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে দিবালোকে প্রকাশ্যে বাড়িত হামলা চালিয়ে নগদ টাকা,অলংঙ্কার লুট করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় বাধা দিতে গেলে বাড়ির মালিকের স্ত্রীকে মারধর করে। 

বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ ধনকুন্ডা সিরাজুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় রাতে সাড়ে ৭ টায় সিরাজুল ইসলাম ২ জনের নাম উল্লেখ ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

জানা গেছে, নাসিক ৮নং ওয়ার্ড দক্ষিণ ধনকুন্ডা সিরাজুল ইসলামের বাড়িতে সন্ত্রাসী শহিদ, লেডি সন্ত্রাসী নুরজাহানসহ অজ্ঞাত ৪/৫জন দেশীয় অস্ত্র লাটিসোটা নিয়ে হামলা চালায় এবং বাড়িতে  লুটপাট করে। 

বাধা দিলে সিরাজুলের স্ত্রী লাখি আক্তারকে মারধর করে ও তার গলা থেকে ১২ আনা ওজনের একটি চেইন, ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে য়ায়। আহত লাখির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রকাশ্যে হুমকি দিয়ে চলে চায়।

এবিষয়ে সিরাজুল ইসলাম বলেন, শহিদ সন্ত্রাসী দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে নগদ ২ লাখ টাকা ও অলংঙ্কার লুট করে নিয়ে যায়। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। 

তিনি আরো বলেন, আমি নিরাপত্তাহীনতায় রয়েছি সন্তান ও পরিবার নিয়ে। সন্ত্রাসী শহিদ সে কোন মুহুর্তে আবার হামলা করতে পারে। তাই সন্ত্রাসী শহিদকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশের প্রতি আহবান করছি। 

সিদ্ধিরগঞ্জ থানায় কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ওসি স্যারের নিদের্শ একজন কর্মকর্তাকে তদন্ত করতে দেওয়া ববে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন