Logo
Logo
×

নগরের বাইরে

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশতবাষিকী উদযাপন

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৮:২৩ পিএম

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশতবাষিকী উদযাপন
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে কাশিপুর খিলমার্কেট এলাকায় চেয়ারম্যানের বাসভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল। 


ফতুল্লা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফির তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য সরদার সালাউদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুপচান, বশির আলম ফাতু, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সস্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সস্পাদক এমদাদুল হক খোকা, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন খোকা, জাহাঙ্গীর হোসেন অপু, মহিলা নেত্রী রেশমা, শাহনাজ, আছিয়া আক্তার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন