Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিম শিশুদের সাথে নাহিদা বারিক

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৮:১২ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিম শিশুদের সাথে নাহিদা বারিক
Swapno

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ফতুল্লায় এতিম শিশুদের কেক কাটলেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। মঙ্গলবার (১৭ মার্চ) ফতুল্লার মুসলিমনগরস্থ এতিমখানায় উৎসবমুখর এ কেক কাটেন তিনি।


নাহিদা বারিক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর আত্মত্যাগের বিনিময়ে এবং ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আজকে সেই জাতির পিতার জন্মশতবার্ষিকী। তার জন্মদিনে উৎসব পালন করছি। বঙ্গবন্ধুকে আমরা সব সময় শ্রদ্ধা করবো এবং তার আদর্শকে আমরা লালন করে চলবো।


করোনা ভাইরাস আক্রান্ত থেকে নিরাপদে রাখতে এতিমদের মাঝে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এসময় সবাই যেন পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই পরামর্শ দেন ইউএনও নাহিদা বারিক। পরে তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমমন্ত্রীর লেখা চিঠি শিশুদের পাঠ করে শোনান। 


সদর উপজেলা প্রশাসনের পক্ষথেকে এদিন দুপুরে এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন