সুন্দরবন রেস্তোরাঁ এন্ড সুইটমিটে ভেজাল খাদ্য বিক্রি, জরিমানা
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৮:০৭ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল খাদ্য বিক্রি, খাওয়ানো ও খোলামেলা খাবার রাখার জন্য ফতুল্লা শিবু মার্কেটে এলাকার সুন্দরবন রেস্তোরাঁ এন্ড সুইটমিট নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহিদুল ইসলাম, প্রসিকিউশন অফিসার শাহজাহান হাওলাদার,মোঃ আবুল বাশার ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য আরজুদা বেগম খুকি, ফতুল্লা থানার এএসআই মোঃ হাবিবুর রহমান প্রমুখ।


