Logo
Logo
×

নগরের বাইরে

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন 

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:৪৮ পিএম

জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন 
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : হাজার বছররে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২ সিবিএ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে মিলাদ, দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজ এলাকায় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শাখার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মিয়া।

 
উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শাখার  সিনিয়র সহসভাপতি রায়হান মিয়া, জয়নাল আবেদীন, মোহাম্মদ বদিউজ্জামান, শিরিন ফারহানা, কাবিল উদ্দিন ভূইয়া, আওরঙ্গ জেব, জাকির হোসেন, রফিকুল ইসলাম, মামুন মিয়া, বাবুল হোসেন, জাহান মিয়া, বিদ্যুৎ কেন্দ্র শাখা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী তাহমিনা, সাধারণ সম্পাদক সুফিয়া পারভেজ, আফসানা মিজান, নার্গিস আক্তারসহ ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ। 


অনুষ্ঠানটির পরিচালনা করেন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ বি-১৯০২ সিবিএ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র শাখার যুগ্ম-সম্পাদক আব্দুল হাই। 

 

শহীদুল্লাহ মিয়া, বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না। একটি লাল সবুজের পতাকা পেতাম না, তিনি আর কেউ নয় আমাদের বাঙ্গলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আল্লাহ পাকের দরবারে এই মহামানবের জন্য জান্নাত প্রার্থনা করছি। পাশা পাশি আমাদের জননেত্রী শেখ হাসিনার র্দীঘজীবন ও সুস্থতা কামনা করছি।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন