Logo
Logo
×

নগরের বাইরে

ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৭:৪৩ পিএম

ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : হাজার বছররে শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে মিলাদ, দোয় ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের  নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক প্যানেল মেয়র-২ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন মেহেদীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সহসভাপতি রাশেদুল হাসান, বাবুল মৃধা, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সহসাধারণ সম্পাদক শেখ মো. শাহজালাল, সাব্বির আহাম্মদ প্রধান, আল আমিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ মঞ্জিল হোসেন, সহকোষাধ্যক্ষ হানিফ মৃধা, প্রচার সম্পাদক্ব সুমন, সদস্য রাজিব, মামুন, সুমন, সালাউদ্দিন বক্স। 


এছাড়া বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুল হক মনি, কার্যকরি কমিটির সভাপতি সাইজুদ্দিন মাদবর, সাইদুর রহমান প্রধান, হারুন অর রশিদ, বাগপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ইয়াকুব আলী, নারায়ণগঞ্জ মহানগর পেশাজীবি পরিষদের সভাপতি নূরুল হক প্রধান প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন