সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৬:৩৭ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের নেতা-কর্মীরা।মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল শ্রমিকলীগের কার্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে বিশেষ দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন।সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগের সদস্য মোঃ তরিকুল ইসলাম তালুকদার উদ্যোগে আয়োজিত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মজিবুর রহমান সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, মোঃ আবু বক্কর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ, হাজী আব্দুস সামাদ বেপারী সভাপতি সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ, মোঃহারুন ভূইয়া সাবেক সাধারন সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগ, এস.এম মাসুদ রানা সাধারন সম্পাদক-কেন্দ্রয়ী কমিটি বাংলাদেশ গামের্ন্টস শ্রমিক জুট, মোঃসোহাগ শ্রমিক লীগ নেতা. মোঃসাজ্জাতহোসেন আভি শ্রমিকলীগ নেতা, মোঃআলমগীর হোসেন সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃবাপ্পি শ্রমিকলীগ নেতা, মোঃ আনোয়ার হোসেনসহ আরো নেতা কর্মী উপস্থিত ছিলেন।


