Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে শিব্বির’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দোয়া

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৬:২৫ পিএম

সিদ্ধিরগঞ্জে শিব্বির’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দোয়া
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নারায়নগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের নেতা শিব্বির আহাম্মেদের পক্ষে থেকে মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা আনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ মার্চ) বাদ জোহর হিরাঝিল ১৪নং রোডে সেচ্ছাসেবকলীগের আফিসে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ সময় শিব্বির আহাম্মেদে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিকে মাথা উচু করে দাড়াতে শিখিয়েছেন। বঙ্গবন্ধু চেয়েছেন বাংলার মানুষ যেন শান্তিতে থাকুক।বঙ্গবন্ধু এ দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে চেয়েছেন।

 

তারাই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তা বাস্তবায়ন করে দেখিয়েছেন,দেশ হয়েছে ডিজিটাল।শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বেও বুকে মাথা উচু করে দাড়াতে পারছে। তিনি বাংলাদেশকে মধ্যম আয়ে পরিনত করেছে। তিনি বলেন আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ আনুসরন করতে হবে।তার আদর্শ নিয়ে দলকে এগিয়ে নিতে হবে।জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

 

শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে আমরা নারায়নগঞ্জ মাটি ও মানুষের নেতা নারায়নগঞ্জের রুপকার ২০ লক্ষ মানুষের নয়নের মনি প্রিয় নেতা এ.কে.এম শামীম ওসমানের আদর্শ বুকে ধারন করে এগিয়ে যেতে চাই।


এ সময় উপস্থিত ছিলেন- মোঃ জসিম উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের নেতা,মোঃ আব্দুল্লাহ আল-মামুন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ কবির শেখ সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ মাসুদ সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ পুলক সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ মোস্তাফা সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ ইস্কনদার সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ শাহিন বাদশা সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ খোরশেদ আলম সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃরুহুল আমিন সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ সোহেল সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ নাদিম সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ ওসমান সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ রকি সেচ্ছাসেবকলীগ নেতা, মোসাঃ রানী সেচ্ছাসেবকলীগ নেত্রী, মোঃ নোমান সেচ্ছাসেবকলীগ নেতা, মোঃ স্বয়নসহ আরো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন