Logo
Logo
×

নগরের বাইরে

রাজনীতি করি দেশের জন্য জনগনের জন্য : ফাইজুল 

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৫:১৫ পিএম

রাজনীতি করি দেশের জন্য জনগনের জন্য : ফাইজুল 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দক্ষিন কায়েমপুরের, উত্তর তল্লা এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফতুল্লা থানা যুব লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, যে নেতা জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না পারতাম না বাংলাতে কথা বলতে পারতাম না। আজ এ মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন হয়েছে।

 

আমরা বঙ্গবন্ধুর সৈনিক আমরা রাজনীতি করি দেশের জন্য জনগনের জন্য।  বাংলাদেশে করোনা ভাইরাসের কারনে মুজিববর্ষের জমকালো আয়োজন সংক্ষিপ্ত করা হয়ে। সকলেই দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, দোয়া করবেন আমাদের সোনার বাংলার কারীগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।


আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফতুল্লা ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নিপু, ফতুল্লা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৭ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক হান্নান, ৮ নং ওয়ার্ড যুব লীগের সভাপতি সাগর, সাধারণ সম্পাদক  বাবু, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


এর পর বঙ্গবন্ধু ও দেশ জাতির উদ্দেশ্য দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মহাফিল শেষে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন