রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:১১ এএম
রূপগঞ্জ (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ই মার্চ) দিন ব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধায় উপজেলার নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা আওয়ামলিীগের সাবেক সহ সভাপতি আবুল বাসার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড, আব্দুল আউয়াল, সহ সভাপতি হাজী ইয়ার হোসেন, আলী আজগর, কায়েতপাড়া ইউনিয়নের মেম্বার আব্দুল মতিন, মাসুম মিয়া, মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা সফিকুল ইসলাম, নবী হোসেন, আলেক, তারাব পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, মহিলা নেত্রী স্বর্প্না,ইয়াছমিন, রত্না প্রমূখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে র্যালী, কেক কাটা, দোয়া মোনাজাতসহ হাজী ইয়াদ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


