সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। তার উদ্যোগে উপজেলার সকল মসজিদ ও মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ লিয়াকত হোসেন খোকা। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন এবং উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিশাল আকৃতির কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংসদ লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে এসময় সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলার সদ্য সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ও বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. আব্দুর রউফ, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক জাবেদ রায়হান ও সদস্য অহিদুল ইসলাম অহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


