Logo
Logo
×

নগরের বাইরে

বৃহত্তর মাসদাইর আ`লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী পালন

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৪:০০ এএম

বৃহত্তর মাসদাইর আ`লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী পালন
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উদযাপন করলেন বৃহত্তর মাসদাইর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । এ সময়ে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে  নিহত পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার ( ১৭ মার্চ ) সকাল ৯ টায় মাসদাইরের বাড়ৈভোগ হাজী আলাউদ্দিন মাহাজনের বালুর মাঠ প্রাঙ্গণে বৃহত্তম মাসদাইর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

 

এনায়েতনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামীলীগ নেতা মীর জাকারিয়া জাকিরের সভাপতিত্বে ও  ফতুল্লা থানা যুবলীগ নেতা রবিউল ইসলাম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল,  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইব্রাহিম চেঙ্গিস, প্রধান আলোচক এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি  এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা বদুজ্জামান, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ, বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রধান, সহ-সভাপতি হাজী আলাউদ্দিন মাহাজন, শাহজাহান মাতবর, ত্রান সম্পাদক নবী হোসেন, সদস্য কাজি অলিউল্লাহ, প্রচার সম্পাদক হিরন,  ফতুল্লা থানা যুবলীগ নেতা মোস্তফা দেওয়ান, মোক্তার দেওয়ান, আক্তার, প্রদীপ মন্ডল, হাসান আলী দেওয়ান, গিয়াসউদ্দিন, সৈয়দ রাসেল, মিজানুর রহমান, আফজাল দেওয়ান, ফতুল্লা থানা আওয়ামী তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন, মহানগর ছাত্রলীগের পরিবেশ সম্পাদক শাহ্ নেওয়াজ অপু, কমল, সাইদুর রহমান, আরিফ রিগান, সবুজ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, মোঃ রবিন, হৃদয়, জুম্মান, আসিফ, মহিলা নেত্রী বিউটি আক্তার ও ফারহানা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন