বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উদযাপন করলো কলাগাছিয়া ইউনিয়ন আ’লীগ
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৩:৫৪ এএম
যুগের চিন্তা ২৪ : জমকালো আয়োজনে মধ্যদিয়ে কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উদযাপন করলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত নয়টায় বন্দরের সাবদী কাজমি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে আকাশে চোখ ধাঁধানো আতসবাজি ফুটানো হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সমিতির এড. মোহসীন মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা ।
সার্বিক তত্ত্বাবধানে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন , সাবেক ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মুহাম্মদ লিটন, সাবেক ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসতিয়াক উদ্দিন জার্সিস ।
আরোও উপস্থিত ছিলেন, বন্দর থানা শ্রমিক লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি মাহবুব চৌধুরী, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশিক মাহমুদ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসাদুল্লাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ঢালী, সাবেক ১নং ওয়ার্ডের সভাপতি জজ মিয়া, ৯নং ওয়ার্ডের সভাপতি আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মোহসীন মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী শাহজালাল, ২নং ওয়ার্ডের সভাপতি শফি উদ্দিন প্রমুখ ।


