যুগের চিন্তা ২৪ : বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে হাসিনা অটিজমে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। মংঙ্গলবার (১৭ মার্চ) বন্দরে অবস্থিত জেলার সর্ববৃহৎ অটিজম প্রতিষ্ঠান হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের উদ্যোগে জাতীয় শিশু দিবস ও জাতিরজনক বংঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি যথাযথ মর্যাদার সহিত পালিত হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হাসিনা রহমান সিমুর সার্বিক তত্ত্বাবধানে দিনের কর্মসূচির মধ্যে ছিলো অটিজম শিশু-কিশোরদের নিয়ে জাতিরজনকের জন্মশতবার্ষিকীর কেক কাটা, বিশ্বব্যাপী করনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে পরিত্রাণ কামনা করে ও জাতিরজনক বঙ্গবন্ধু এবং শেখ রাসেলসহ বংঙ্গবন্ধুর পরিবারের সবার জন্য মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন।
অনুষ্ঠানে হাসিনা সিমু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বংঙ্গবন্ধু স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করা এখন আমাদের দায়িত্ব। আমাদের আজকের শপথ হউক বঙ্গবন্ধুর সোনার বাংলায় অটিজম শিশুরা যেন অবহেলিত না হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিশু-কিশোর ও অভিবাবকদের মাঝে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সহায়তাকারী স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্কুলের উপদেস্টা মো: সফিউল্লাহ, উপদেস্টা মতিউর রহমান মুক্তি, আনন্দধামের পরিচালকবৃন্দ সর্বজনাব মাকসুদ হিটু, মো: খোকন, মনোয়ার মুন্না, স্কুল অথরিটির মাঝে উপস্থিত ছিলেন সুমাইয়া রহমান, তাহমিনা আক্তার, মো: আলামিন, সানজিদা সুরমা,মিনু আক্তার প্রমুখ।


