Logo
Logo
×

নগরের বাইরে

নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে বৃক্ষরোপণ ও মুজিব কর্নার উদ্বোধন

Icon

প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ০৩:৪৩ এএম

নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে বৃক্ষরোপণ ও মুজিব কর্নার উদ্বোধন
Swapno

যুগের চিন্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলার নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজে মুজিব কর্নারের উদ্বোধন ও কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ) দুপুরে এ মুজিব কর্নারের উদ্বোধন ও বৃক্ষরোপন করা হয়। মুজিবকর্নারে বঙ্গবন্ধুর উপর প্রকাশিত ও তার জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই স্থান পায়।


তাছাড়া বঙ্গবন্ধুর সম্মানার্থে তার ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ১৯৭০ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিজয়ী সংসদ সদস্য মরহুম আব্দুস সাত্তার ভূঁইয়া ওরফে (বাদশাহ ভূঁইয়া)'র নামে অত্র কলেজের অনার্স ভবনের নামকরণের প্রস্তাবনা গভর্নিং বডির সদস্য নাজিম উদ্দিন ও সুরুজ মিয়া পেশ করলে সর্বোসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডি’র সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া।


আরও উপস্থিত ছিলেন, গভর্নিং বডি’র অভিভাবক সদস্য খোকা ভূঁইয়া, নাজিম উদ্দিন, সুরুজ মিয়া, হিতৌষী সদস্য আব্দুল হাই ভূঁইয়া, দাতা সদস্য রেজাউল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক সামছুল হক, নিজামউদ্দিন চৌধুরী, জাকির হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল ভূঁইয়া, মাসুদ পারভেজ, সাহারা সুলতানা, সাইফুল আলম, সহিদ আলম চৌধুরী, রতন চন্দ্র কর, লাইব্রেরিয়ান গোলাম সারোয়ার,  মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম প্রধান প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন