যুগের চিন্তা ২৪ : গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট’র উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মশত র্বাষিকি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মাচর্) রাত ৯ টায় উত্তর চাষাঢ়া চানঁমারী এডভোকেট রোড এসপি অফিস সংলগ্ন মো গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্ট এর অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাস্টএর সপ্নদ্রষ্টা যুব লীগ নেতা এম, ডি মিশুয়েল।
অনুষ্ঠানে মিশুয়েল বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়েছি বঙ্গবন্ধুর ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১ সালে বাংলাদেশের জন্য অনেক বড় ভূমিকা রেখেছেন।
তিনি আমাদেরকে বাংলাদেশের পক্ষে কথা বলার সাহস দিয়েছেন তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে থাকব।
তিনি করোনা ভাইরাস সম্পর্কে আরও বলেন এই করোনা ভাইরাস থেকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা সবাই এই করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকবো।
মোঃ গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্ট এর প্রতিষ্টাতা ও উদ্যেক্তা ফতুল্লা থানা যুব লীগ নেতা শেখ মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন। হাজী মোহাম্মদ সাইদুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন মোল্লা, সোইয়দ মোঃ রুবেল, মোঃ ইভান, মোঃ রাজিব, আলি, বিপ্লব আরো অন্যান্য নেতৃবৃন্দরা। পরে গরিব দুখিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
আর আগামী কাল সকাল ১০ টা থেকে দুপুর ২ টা প্রজন্ত মোঃ গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই করা হবে।


