ফতুল্লা থানা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৯:৪৯ পিএম
ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উদযাপন উপলক্ষে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগ পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ফতুল্লার পবটিতে আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থানা আওয়ামী লীগের সভাপতি এমসাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শফি, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদু, সাবেক যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, থানা আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সদস্য সালাউদ্দিন, আওয়ামীলীগ নেতা রঞ্জিত মন্ডল, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, যুবলীগ নেতা স.ম জলিল, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতন, বক্তাবলীর বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


