কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৯:২৬ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ র্মাচ) দিবাগত রাত ১২টা ১মিনিটে বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় এ দোয়া মাহফিল ও অলোচনা সভার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান বলেন, ১৯২০ ইং সালের ১৭ র্মাচে জাতির জনক গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ইং সালে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দলনের ডাক দেয়। ১৯৭০ সালে ৬ দফা আন্দলনের ডাক গিয়ে বাংলার মানুষকে জাগ্রত করে ছিলেন। ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তার ডাকে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ। এ দেশে তার জন্ম না হলে আমরা এ দেশ স্বাধীন পেতাম না।
বন্দর থানা যুবলীগ নেতা শাহাদাত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, বন্দর থানা আওযামী লীগের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরম ফরাজি, সাধারণ সম্পাদক মন্টু, মো. নাসির, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, আবু সাঈদ, লাখিম, সানোয়ার হোসেন, সবুজ, মনির হোসেন, কবীর হোসেন, মনিরুল ইসলাম প্রমুখ।
কাজিম উদ্দিন প্রধান কলাগাছিয়া ইউনিয়নের আলীনগর, ঘারমোড়া, চর-ঘারমোড়া, আলীসারদী, শুভকরদী, কলাগাছিয়া ওয়েল ফেফার, হাজরাদী চাঁনপুর, আদমপুর, কল্যান্দীসহ বিভিন্ন স্পটে কেককেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।


