যুবলীগ নেতা শাহাদাতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মিলাদ
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৯:২০ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১টায় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় যুবলীগ নেতা শাহাদাত এর উদ্যোগে এ দোয়া, মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আবু হাসনাত মো. শহিদ বাদল।
বন্দর থানা যুবলীগ নেতা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগ নেতা হাজী আলতাফ হোসেন, মো. নাসির, রফিকুল ইসলাম, আবু সাঈদ, সনোয়ার হোসেন, সবুজ, পনির হোসেন, কবীর হোসেন মনিরুল ইসলাম ও আশাদুল্লাহ প্রমুখ।


