বন্দরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৯:১৭ পিএম
বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ র্মাচ ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ নেতৃত্বে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি এম.এ. রশীদ ও সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, আওয়ামীলীগ নেতা মঞ্জুর হাসান মঞ্জু, যুবলীগ নেতা শাহাদাত হোসেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বন্দর থানা প্রশাসনের পক্ষ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. খোরশেদ আলম ও বন্দর থানা অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বন্দর থানা তদন্ত অফিসার মো. আজহারুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) শওকত হোসেনসহ বন্দর থানা পুলিশ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়াও বন্দর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ও পল্লী দারিদ্র ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
একই দিনে সকাল ১০টায় বন্দর খানবাড়ী মোড়ে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর মৃধা, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ, জেলা যুবলীগ নেতা খান মাসুদ, মহানগর স্বেচ্ছ্বসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমল, মহানগর ছাত্রলীগের সহসভাপতি রাজু আহাম্মেদ সুজন, মুক্তিযোদ্ধা বিষযক সম্পাদক আরাফাত কবির ফাইম, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অনিক তালুকদার অপু, আরাফাত কবির ফাহিমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণল করে।
বন্দর ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মরদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার গভর্নিংং বডির সভাপতি নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য আবু খায়ের, সদস্য নজরুল ইসলাম খান, হাজী শামছুদ্দোহা, নূর মোহাম্মদ ব্যাংকার ও মাঈন উদ্দিন মানু প্রমুখ। এ ছাড়াও বাদ আসর বন্দরে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় বন্দরে বিভিন্ন স্থানে আতসবাজী ফোটানো হয়।


