Logo
Logo
×

নগরের বাইরে

যুবলীগ নেতা হান্নান উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:৪৩ পিএম

যুবলীগ নেতা হান্নান উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : যথাযোগ্য মর্যাদায় সিদ্ধিরগঞ্জে পালিত হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় আদমজী সুমিলপাড়া রেললাইন চৌরাস্তায় যুবলীগ নেতা হান্নান প্রধানের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।


এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওয়াডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী আতাউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলেিগর সহসভাপতি রিয়াজ উদ্দিন রেনু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি  হোসেন আহম্মেদ সরদার, ইসমাইল হোসেন।


সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ মধমুতি পাড়ে আকাশে খোকা নামের একটা চাঁদ উঠে ছিলো। সে খোকা থেকে আজকে সারা বাংলাদেশে তার পরিচিতি পেয়েছে। ছোট শিশু আজ সারাবিশ্বে অমর। তার জন্য আমাদের আজকের এই আয়োজন। তিনি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। 


তিনি আরও বলেন, এই বঙ্গবন্ধু চেয়েছিলেন, একটি সোনার বাংলা। আর তার কন্যা মানবতার মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছে একটি উন্নত বাংলাদেশ। আর নারায়ণগঞ্জের প্রাণপুরুষ জননেতা একেএম শামীম ওসমান চাচ্ছে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে। মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে। আমরা সকলে এক হয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা, প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ, আর সংসদ শামীম ওসমানের মাদক মুক্ত নারায়ণগঞ্জ উপহার দিতে চাই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন