Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত

Icon

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত
Swapno

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 


সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরদিন দুপুরে নাসিক ৬নং ওয়ার্ডস্থ কাউন্সিলর কার্যালয়ের সামনে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।


এর আগে দোয়া ও মিলাদের মাধ্যমে নেতা-কর্মী শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। 


সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতির সভাপতিত্বে নূরে মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেককাট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন রেণু, যুগ্ম সম্পাদক কালিপদ মল্লিক, থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, ইফতেখার আলম খোকন, ওমর ফারুক, হাজী ইয়াকুব আলী, জাকির হোসেন, হাজী মানিক মাস্টার, আনোয়ার হোসেন মেহেদী, সাব্বির আহমেদ প্রধান, মানিক সরকার, রাব্বি প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন