১ নং ওর্য়াড যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:১৮ পিএম
সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করেছে নাসিক ১নং ওয়ার্ড যুবলীগ নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নাসিক ১নং ওয়ার্ড আওয়ামীযুবলীগ কার্যালয়ে মিলাদ ও দোয়ার পর কেক কাটা হয়।
যুবলীগ নেতা মো.ফারুক হোসেনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, নাসিক প্যানেল মেয়র ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি সামাদ বেপারী, মাহমুদুর রহমান, মাহফুজুর রহমান পাপ্পু, যুবলীগ নেতা হুমায়ুন কবির, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাখাওয়াত হোসেন, মো. শাহাবুদ্দিন খাঁন, থানা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মো. রমজান, আব্দুস সাত্তার, যুবলীগ নেতা আরাফাত রহমান বাবু, মিলন আহমেদ, রাকিব প্রধান, পারভেজ ও ইমনসহ অন্যান্য নেতা-কর্মীরা।


