বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিমদের নিয়ে দোয়া করলেন এড. দিপু
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৮:০৮ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনিসুর রহমান দিপু উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বন্দরের মদনপুরের কেওঢালায় মাদরাসা জূন-নূরাইন ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া এবং সমগ্র বাংলাদেশের মানুষকে আল্লাহ যাতে হেফাজত করেন সেই দোয়া এ দোয়া কামনা করা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মাদ্রাসায় কোরআন খতম, বাদ যোহর দোয়া ও সকল শিক্ষার্থীসহ সম্পৃক্তদের জন্য খাবারের আয়োজন করা হয়।
মদনপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল ভূঁইয়ার সার্বিক আয়োজনে ও কেওঢালার মাদরাসা জূন-নূরাইন মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল আহাদ নাঈমের পরিচালিত দোয়ায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইসহাক মিয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি বিষয়ক সম্পাদক এডভোকেট আল মামুন ভূঁইয়া, এডভোকেট জসীম উদ্দিন, মাদ্রাসার সভাপতি হাজী আমানুল হোসেন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাজী নাসির উদ্দিন, কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নূর আলম ভূঁইয়া ফারুক, সমাজসেবক ইসমাইল হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা কবির হোসেন ভূঁইয়া, ধামগড় ইউনিয়ন যুবলীগের নেতা নজরুল ইসলাম বাদশা, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রনি, আব্দুল আউয়াল ভূঁইয়া, বিল্লাল হোসেন, আক্তার হোসেন ভূঁইয়া, ছাত্তার ভূইয়া, আহসান হাবীব ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।


