বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফতুল্লা আওয়ামী ফ্রেন্ডস্ সার্কেল’র শ্রদ্ধা
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ০৪:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মুজিববর্ষ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ফতুল্লা’র আওয়ামী ফ্রেন্ডস্ সার্কেল।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পঞ্চবটি মোড়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি জানান সংগঠনের নেতারা।
এ সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন ও সাধারণ সম্পাদক হাজী মো: গিয়াসউদ্দিনের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বদিউল আলম বদু, মাহাবুবুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন, লতিফুর রহমান জুয়েল, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক মাহাবুব হোসেন, সহপ্রচার সম্পাদক সিরাজউদ্দিন জনি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার শিলা,পরিবেশ বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, সহ-দপ্তর সম্পাদক খাইরুল বাসার, মো. মূসা, সাইফুল ইসলাম বাদল, মিজানুর রহমান, আ.সালাম, আজিজুল হক জীবন, হারুন, শরীফ, কালাম, জসিম প্রমুখ।


