Logo
Logo
×

নগরের বাইরে

মানবজমিনের বিরুদ্ধে মামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:৫৬ পিএম

মানবজমিনের বিরুদ্ধে মামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
Swapno

স্টাফ রিপোর্টার : দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীরসহ ৩২ জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুর রহমান রিগ্যানকে অবৈধভাবে গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনায় জড়িত কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকে গ্রেপ্তারের দাবিতে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিত মোদক, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিযেশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, সাংবাদিক ফরিদ আহমেদ বাঁধন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, সাবেক সহ-সভাপতি রুহুল আমীন প্রধান, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, অর্থ সম্পাদক সেলিম হোসেন, আবদুল আলিম লিটন, আজিজ, কাজী আনিসুল হক হিরা, উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক সোহেল আহমদ, সংবাদ নায়ণগঞ্জের সম্পাদক দুলাল আহমেদ, নিউজ প্রতিদিনের সম্পাদক আবুল কালাম আজাদ, ফতুল্লা রিপোর্টার্স যুগ্ম সম্পাদক এ আর কুতুবে আলম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক শিশির, মোস্তাক আহমেদ সুমন, মেহেদী হাসান রাসেল, শফিকুল ইসলাম জনি, জামিল হোসেন, মনির হোসেন, কুমকুম, খোকন প্রধান, ইমাম হোসেন সবুজ প্রমুখ।


বক্তারা বলেন, অবিলম্বে মানবজমিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তারা বলেন, ‘পুলিশসহ প্রভাবশালী মহল কীভাবে এই আইনটির অপব্যবহার করছে এই ঘটনা তার দৃষ্টান্ত।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন